শিরোনাম
আশুলিয়া প্রতিনিধি : | ০৬:৩৩ পিএম, ২০২১-০৮-০৩
মাদক ব্যবসার প্রতিবাদ করায় আশুলিয়ায় এক কিশোরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সারা শরীর জখম করেছে মাদক বিক্রেতারা। মঙ্গলবার (৩ আগস্ট) ভোর রাতে আশুলিয়ার বাইপাইলের বসুন্ধরা এলাকায় এঘটনা ঘটে।
আহত কিশোর জীম ইসলাম (১৬) আশুলিয়ার বসুন্ধরা এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে আশুলিয়া ক্লাসিক পরিবহনে হেলপার হিসেবে কাজ করতো।
ভুক্তভোগী কিশোর জানায়, আশুলিয়ার বসুন্ধরা এলাকায় কয়েকজন যুবক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলো। পরে সে প্রতিবাদ করলে মাদক বিক্রেতারা ক্ষিপ্ত হয়ে ভোর রাতে ওই কিশোর রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে ধরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সারা শরীরের গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে। সেখানে চলছে তার চিকিৎসা সেবা।
এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশ বলছে অভিযোগ পেলে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে পৃথক দুর্ঘটনায় এক ইন্টারনেটকর্মী ও এক কৃষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ২২ সেপ্টে...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো যশোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি মিনি কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ...বিস্তারিত
আমাদের বাংলা : : যশোর ব্যুরো অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে স...বিস্তারিত
কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : তেলের দাম বাড়লেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত...বিস্তারিত
ষ্টাফ রিপোর্টার : : মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা বলেছেন, মোংলা বন্দরের উন্নয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited